সেযেন এসেছে বেসেছে ভালো
জীবনে লেগেছে সুখের আলো
বাঁধিয়া তাঁহারে প্রণয় ডোরে
কাটিয়া শর্বরী উঠিব ভোরে।
নিশির স্বপণ ভেঙোনা মোর
একেলা সজ্জায় দুঃখের ঘোর
কেমনে সহিব বিরহ সখি
আমার দুঃখের নাহিরে ওর ।
কুসুম মালিকা গাঁথিলে প্রিয়
প্রেমের পরসে গলেতে নিও
সফল করিও জীবন মম
সরস বিকশে কুমুদ যেন ।
ফিরায়ে দিওনা প্রাণের সখা
বাঁচিব কেমনে বিরহে একা
শুকাবে ত্বরিতে কোমল লতা
ভীষণ নিদাঘ বিরহ যেথা ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন