আমার তরে রেখেছিলে বুঝি, শুধু বেদনা?
সুখ চাইনি জেনেশুনে, তবু কেন বলো না!
কাঙাল হয়ে আসে আমার কাছে দুঃখ,
যারে করি নাই কভু তোমার কাছে যাচনা।
ঝড়ের মেঘে যদি ঢাকা থাকে চাঁদের আলো,
সেই আঁধার আলোর চেয়ে অনেক ভালো;
হৃদয়-দুয়ারে যদি আঘাতেরই হয় আনাগোনা,
স্মৃতির মণিকোঠায় জমাট হয়ে থাকুক না।
শুধু চেয়েছি বাঁচতে, পথের দিশা বেয়ে—
কোথায় আছ তুমি জীবন পারের নেয়ে।
ফুলের মতো থাকুক চোখে নির্মল ভাবনা,
ভেসে যাক সেই পথে, যে পথে আসে যাতনা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন