লাল রঙের রক্ত গোলাপ দিয়ে
রাঙিয়ে দিয়েছিলাম ভালোবাসা,
হৃদয়ের মধ্যে দিয়ে মিশে গিয়ে
সেই রং লেগেছিলো রক্ত বিন্দুতে ;
কিন্তু ফিরিয়ে দিলে সবুজ দিয়ে
জানিনা দৈন্যতা কোথায় ছিল
ভালোবাসার তীব্র জোয়ার জলে
ভাটা পরে গেলো হৃদয় সিন্ধুতে।
জীবনটাতো খুব ছোট হয়তো আর
কোনোদিন আসবেনা সেই সুদিন ,
যদি কখনো মনে হয় সত্যি তোমায়
আমি ভালোবেসেছিলেম কোনোদিন ;
এইখানে ফিরে এলে দেখবে তুচ্ছ ক্ষুদ্র
জীবনের বাগান বাড়িতে যন্ত্রনা সয়ে
বুকের পাঁজরের টবে গোলাপি হৃদয়
কেমন অপূর্ব ফুল ফুটিয়েছে গাছ হয়ে ,
মধুর লোভে পাগলের মত সব ভ্রমর
গুন্ গুন্ রবে ছুটে আসছে বার বার
ফুল গুলো সব সদ্য সতেজ দুর্বার
সকাল সন্ধ্যা নেই কোনো তাড়া ঝরে পড়ার ;
আর ফুলের গন্ধ বাতাসে ছড়ায় কৌতূকের হাসি
রাতের আঁধারে কেউ বলবে তোমায় ভালোবাসি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মেহেদী হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন