তুমিতো মোরে বেসেছিলে ভালো
মোর নবীন জীবনে কোমল প্রাণে
জ্বেলেছিলো প্রথম ঊষার আলো।
সেতো নয় শুধু আঁখির ছল
সে যে তোমার হৃদয়ের শতদল
দুলাইয়া মনের সরোবর তল
ভাসিয়ে দিয়েছিলো আঁখির কাজল।
আজো মনে ফিরে ফিরে আসে
বাদল ভরা সেই শ্রাবনের মাসে ,
বরষায় যখন নদী জলে ভাসে
জীবন তরী ভেসেছিল প্রথম আশে ;
কেন তুমি নিভিয়ে দিলে বল
হৃদয়ের প্রথম প্রদীপের আলো।
সেকি ছিল মোর কোনো ভুল
নাকি তুমি ধরায় পাও নাই কুল ,
ভেসে গেলে কোন সুদূরে বলো
আমার হৃদয় আর জ্বলিলনা আলো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন