জনম জনম গেলো প্রিয়
তবু তুমি এলোনা
চেয়ে চেয়ে দিন গেলো শুধু
রয়ে গেলো বেদনা ।
মাধুরী মেশানো হাসি
জোছনা পুলকিত শশী
কতনা সুখের ভাবনা
মিছে গেলো, তুমি এলেনা।
কত কথা মনে গাঁথা
আশার মালায় বাধে ভাবনা
আঁখি জলে মুছে যায় প্রিয়
তবু তুমি এলেনা।
তোমার বাঁশরিতে পাষান গলে
বনের ময়ূরী রাধা রাধা বলে
স্থিরনীরে মৃগ রয় আঁখি জলে
তবুও পাষান কেন গলিলনা।
জীবন যৌবন গেলো প্রিয়
আশা লয়ে তবে প্রেম অমিয়
আষাঢ়ের মেঘের মাঝে চকিতে
ক্ষনিকের তরেও মিলিলোনা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আরুসী জাহান
শুভ জন্মদিন! 🎈
জহির রায়হান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী