কেন তুমি ভালোবাস মোরে ফুল
জানি তুমি চাহোনাই কভু প্রতিদান
জীবন অঞ্জলি ভরে আপনারে নিঃশেষ করে
ঝরে পর নিতি লয়ে ক্ষনিকের প্রাণ।
তবু তুমি ভালোবাস স্নিগ্ধ রূপেতে হাস
প্রেমের সুবাসে ভরে দাও প্রাণ
না দিয়ে তোমারে কিছু ধাই পিছু পিছু
নিতি করি শুধু তব মধু রেণু পান।
আমি বনের পিক মধুর মত্ত প্রেমিক
কিছু নাই মোর তোমারে করিতে দান
শাখে শাখে ঘুরে ফিরে কোমল পাঁপড়ি 'পরে
সুখে বসে করি শুধু তব প্রেমমধু পান
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন