কোনো তুমি বুঝলেনা
প্রিয় হয়ে আছো তুমি
হৃদয়ের চির প্রিয়তমা।
কেমনে এমন কঠোর হলে
বলো কি এমন হয়েছে বলে
তুমি মোরে ভলোবাসলে না ।
ভালোবাসা নয় ক্ষুদ্র আশা
কারো কাছে বাধা পরে রয়না,
ভালোবাসা সবার তরে ঝরে পরে
আলোর মতোই, বেঁধে রাখা যায় না।
খুশি নহি শুধু তোমারে ভালবাসিয়া
তোমারে করেছি মোর জীবনের প্রিয়া,
তবু কেন বুঝিলেনা তুমি প্রিয়তমা
হৃদয়ে তুমি আছো হয়ে চির অনুপমা।
এতো বোঝো তবু অবুঝ হয়ে বুঝলেনা
তুমি আঁখিজলে ভুল কেন মুছলেনা,
প্রিয়তমা হয়েও তুমি মোর পাশে এলেনা
থেকে গেলে শুধু হয়ে হৃদয়ের বেদনা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন