যে কথা চাহি গোপনে
লুকাতে মনের গভীর পারে,
সে যে রয় না সদা গোপন হয়ে—
আনন যদি বলিতে নারে।
আঁধার রাতের আকাশে যেমন
জেগে ওঠে আলোর -ঝলকে তারা,
আঁখির আলোয় তেমনি সে তো
মনের কোণে দেয় এসে ধরা।
ভাবনা যাহা চাহিনা ভাবিতে
লুকিয়ে রয় মনের গভীরে,
নিস্তরঙ্গে পারে না ধাবিতে—
হারায় হৃদয়-সাগর তীরে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন