যেই মন দিয়ে তোমায় বেসেছি ভালো
যেই মন দিয়ে তোমায় কাছে ডেকেছি
কেমন করে তাই দিয়ে ফেরাবো বলো।
মেঘ যদি ঢেকে দেয় দিনের আকাশ
জেনে রেখো সেতো ক্ষনিকের অবকাশ
চিরতরে রবে না হয়ে আঁধারের কালো
রবির কিরণে উঠবে ফুটে হয়ে সুখের আলো।
আসে যায় মান অভিমান দুঃখ ব্যথা যত
আমাদের হৃদয় আকাশের মেঘের মতো
যে মন একবার মানুষেরে বেসেছে ভালো
রবির মতোই নিশ্চই ছড়াবে প্রেমের আলো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন