এতো যদি ভালো বাসিলে
তবে কেন কাছে এলেনা।
তুমি কি বনের অজানা ফুল
নাকি রাতের হাসনুহানা।
তুমি চুপি চুপি কাছে এসে
কেন একবার বলে গেলে না ;
দূর হতে শুধু কেন
দিয়ে গেলে মধুর বেদনা।
বনের ফুল ফোটে যবে
বোঝা যায় অনুভবে,
ভ্যালোবাসা ভেসে আসে
বাতাসে মধু মাখা সৌরভে;
তবু কাছে নাহি পাইলে তাঁরে
মন কভু ভরে না।
জীবনের বৌশাখী মাতাল ঝড়ে
কেন সুমধুর বসন্ত হয়ে এলেনা,
দূর হতে ভালোবেসে শুধু মোরে
হৃদয় ভরে দিয়ে গেলে মধুর বেদনা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন