চেয়েও যায়না পাওয়া
ভালোবাসা যেচে হয়না ,
অযাচেই ভালো লাগে
পরশ তার গোপন রয়না ;
যারে দেখে কাছে পেয়ে
কভু অখুশি থাকা যায়না,
যারে মনে লাগে ভালো
যারে বিনা মন খুশি রয়না ,
কেন ভালো লাগে তারে
মন তার কিছু খুঁজে পায়না।
তারেই বলে ভালোবাসা
যেথায় নেই দ্বন্দ্ব দুরাশা
মন-ভালো শুধু দিতে চায়
রয় না বসে নিয়ে প্রত্যাশা।
ভালোবাসা সেই সুখের ভুবন
হৃদয় মন যেথা যায় গলে
ঘাত প্রতিঘাত যত দ্বন্দ্ব প্রমাদ
ভেসে যায় সুখের আঁখি জলে ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন