বাসিলে ভালো বিরহ কোথায়
কোথায় দুঃখ কোথায় বেদনা
ভালোবাসা যেন সুখের সূত্র
বিশ্বের সব সুখের দ্যোতনা ।
যদি ছুঁয়ে যায় হৃদয় তলে
সিক্ত হবেই প্রেম সলিলে
উতলা হৃদয়ে মিলিয়ে সবে
হয় যে প্রিয় সুখের ভবে ।
যেজন জানেনা বাসিতে ভাল
কেমনে জ্বালিবে সুখের আলো
তপ্ত হৃদয়ের নিদাঘ তাপে
মজে সে জীবন দুখের পাকে।
সৃজিত জগৎ প্রেমের সুরে
তাহারি আবেশ হৃদয় জুড়ে
ফুটিছে কুসুম তাহারি তরে
তাহারি সুবাস অবনী পরে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী