ভালো লাগে তাই ভালোবাসি-
ভালোবাসি বলেইতো সখি ;
আরো বেশি চাই বাঁচতে ,
আরো চাই জীবনে সুখের হাসি।
সুখ যদি নাহি রয়
ভালোবাসা কেবা চায় ,
ভালোবাসা বিনে কোথা সুখ
কার লাগি বলো হৃদয় উদাসী।
যদি কিছু নাহি থাকে
যদি কিছু ভালো নাহি লাগে ,
তবু খুশি হওয়া যায়
দেখে শুধু বিমল মধুর হাসি।
ফুল ফোটে ভালোবেসে
সুবাস ছড়ায় হেসে হেসে ,
জোছনার মধুর আলো
ধরণীর সুখের ধারাতে মেশে ;
সবাই সুখের পানে ধাঁই
বাঁচার ইচ্ছায় খুঁজি সুখের হাসি
সৃষ্টির রন্ধ্রে রন্ধ্রে হেথায় তাই
বেজে যায় ভালোবাসার বাঁশি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন