শুধু ফলের রং দেখে
যদি ভাবি ভালো
খাবার পরে কটু স্বাদে
মুখটি হবে কালো।
ব্যস্ত আমরা জীবনে এতো
ভাবার সময় নেই
সামনে থেকে না বুঝেই
সত্যি ভেবে নেই।
অর্থ মান আর যশ
মনকে করে বস
জীবন ভরে ব্যস্ত হয়ে
ঘুরি তারই লোভে
ব্যর্থ হলেই ডুবে যাই
দুঃখ অরে ক্ষোভে।
যদিও সব হিসেবে করে
কখনো কর্ম করি নাই
ইচ্ছে মতো ফল হোক
সেটাই আমরা চাই ;
কর্ম ফল বড়োই সঠিক
মেপে মেপে আসে
ভাবা আর করার ফারাক
ভবের জীবন নাশে।
কবিতা — ভাবা আর করার ফারাক ভবের জীবন নাশে
রবিবার, ০৩ আগস্ট ২০২৫
সাম্য-জীবনমুখী কবিতা
,
রম্য কবিতা
২৭৪
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন