লাল রঙের রক্ত-গোলাপ দিয়ে
যতটুকু আছে ভালোবাসা রাঙিয়ে নিয়ে ;
হৃদয় দিয়ে মনের কানায় কানায় মিশিয়ে-
রঙ লেগেছিল রক্তবিন্দুতে।
কিন্তু সবুজ দিয়ে ফিরিয়ে দিলে,
বসন্তের ফুল অকাতরে ঝরালে —
ছিল কোন দীনতা-জোয়ারের জলে
ভাটা এনে দিলে হৃদয় সিন্ধুতে।
জীবনটা তো খুব ছোট, হয়তো আর—
কোনোদিন আসবে না সেই সুদিন;
যদি কখনো মনে হয় সত্যি তোমায়—
মন প্রানে ভালোবেসেছিলাম কোনোদিন;
এইখানে ফিরে এলে দেখবে অতি ক্ষুদ্র—
জীবনের বাগানবাড়িতে নিজেকে সয়ে;
বুকের পাঁজরের টবে গোলাপি হৃদয়—
কেমন ফুটিয়েছে অপূর্ব ফুল গাছ হয়ে।
মধুর লোভে পাগল মন হয়েছে ভ্রমর,
গুনগুন রবে আসে ছুটে তারা বারবার;
ফুলগুলো সব সদ্য সতেজ আর দুর্বার—
সকাল-সন্ধ্যা নেই তাড়া ঝরে পড়ার।
ফুলের গন্ধ বাতাসে ছড়ায় কৌতুকের হাসি,
আঁধারে কেউ বলবে তোমায় ভালোবাসি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন