তুমি আসবে বলে,
কৃষ্ণচূড়া প্রকৃতিকে সাজিয়েছে নতুন সাজে ,
বসন্তের হাওয়া রাঙিয়েছে গোধূলির বিকেলকে,
তোমার পথ চেয়ে চেয়ে ক্লান্ত ঐ পাখির দল।
তুমি আসবে বলে,
আকাশ আজ নীলের মাঝে স্বপ্ন আঁকে,
পাখিরা গান গায় মধুর সুরে।
তুমি আসবে, তুমি আসবে বলে ডাকতে থাকে,
বিরামহীন কোন সে তালে।
তুমি আসবে বলে
প্রতিটি দুপুর রাখে অপেক্ষার ছায়া,
ঝরে পড়া পাতারাও যেন,
আশায় থাকে তোমার পায়ের ছোঁয়ার প্রেমমায়ায়।
তুমি আসবে বলে,
এই কৃষ্ণচূড়ার নীচে দাঁড়িয়ে আছি একা,
হৃদয়ের গভীরে তোমার নামটি যে লেখা।
তুমি আসবে বলে বাঁচি, স্বপ্ন দেখি, থাকি জেগে রাত্রি,
ভরা জমকালো কোন এক অচিন মায়ায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন