তোমার চোখের কোণে আমার দিনের জন্ম,
তোমার হাসির আলোয় জেগে ওঠে আমার স্বপ্ন।
নীরব বিকেলের বাতাস হয়ে তুমি,
ছুঁয়ে যাও হৃদয়ে অদেখা কোন ভূমি।
তোমাতেই শুরু আমার সকল গল্প,
অচেনা পথও হয় তখন আমার অল্প।
হাতের স্পর্শে আমি খুঁজি জীবনের মানে,
হারিয়ে যাই আমি যেন, তোমারই টানে।
যত দূরেই যাই, ফিরে আমি আসি শেষে,
তোমার নামই ভাসে মোর হৃদয় আকাশে।
অভিমান এলে তুমি হও ঝড়ো বৃষ্টির মতো,
শুকনো মন ভিজাও মোর ভালোবাসায় শত।
তুমি না থাকলে শব্দগুলো হয় আামার শূন্য,
রঙহীন আকাশ, অনুভূতি হয় অতি নগণ্য।
তুমি থাকলে জীবনে আসে সুখের রেশ
তোমাতেই শুরু, তোমাতেই হবে শেষ।
চাঁদের আলোও তোমার রূপে হার মানে,
তারারাও যেন তোমার গল্প শোনে নাচে।
আমার প্রতিটি প্রার্থনা, প্রতিটি নিঃশ্বাসে
তোমার নামেই খুঁজি নতুন এক বিশ্বাসে।
যদি কখনো সময় থেমে যায় এসে,
শেষ কথাটুকু বলবো হেসে-
জীবনের যত প্রেম, যত আবেশ,
তোমাতেই শুরু তোমাতেই হবে শেষ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন