প্রতিদিন নামাজে বলি, হে প্রভু, দাও সেই সুখ,
যে সুখে আমার নয়ন জুড়াবে,আর থাকবে না কোন দুখ।
তোমার চোখে হারাতে চাই, তোমার ছোঁয়ায় বাঁচতে,
তুমি আসবে পাশে, জীবনটাকে নতুনভাবে আঁকতে।
তুমি যেনো এক পূর্ণিমা, আমি আলোকিত রাত,
তোমাকে পাবো, যদি হয় আল্লাহর হুকুমাত।
তোমার নামই জপ করি আমি, সেজদায় চুপিচুপি,
প্রতিটা দোয়া শুধু তোমার নামেই ভাসে নিরবধি ।
ভালোবাসা তো পাপ নয় , যদি হয় তা পবিত্র,
হালাল প্রেমের চাওয়াটা ও এক ইবাদতের সমতূল্য ।
তোমার মুখে হাসি ফোটানোই হবে আমার কাজ,
তুমি দুঃখ পেলে আমি হয়ে যাব কান্নার সাথী আজ।
তুমি আমার কল্পনার কাব্য, তুমি হৃদয়ের ধ্বনি,
তোমায় না পেলে অপূর্ণ থাকবো, যতই আসুক মহারাণী।
তাই বলি চেয়ে আছি আজও, মোর চোখ নির্ঘুম,
তোমাকে একদিন পাবই প্রিয়, যদি হয় আল্লাহর হুকুম।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন