হে প্রভু আমার, তুমি দয়াময়, ক্ষমার অফুরন্ত আধার,
পাপের বোঝা বুকে নিয়ে এসেছি ফিরে তোমারি দ্বারে।
চোখের পানি সাক্ষ্য দেয় আজ, অনুতাপে ভেজা মন,
জীবনের প্রতিটি ভুলের দায়,আজ স্বীকার করি শত।
ভুল করেছি জেনে-না জেনে, হারিয়েছি তোমার পথ,
আজ ফিরেছি হৃদয় ভেঙে, নিয়ে তাওবার শপথ।
রহমতের দরজা খোলো, ফিরিয়ে নিও না মুখ,
তুমিই পথের আলো আমার, তুমিই চির সত্য সুখ।
দুনিয়ার মোহে ভেসেছি আমি, করেছি শত গোনাহ,
তবু আশায় বাঁচি আজও, তুমি মালিক করো ক্ষমা।
পথ দেখাও আজ মোরে , সঙ্গ দিও নেক বান্দাদের তরে, ইয়া রব, এই দুনিয়া ও আখিরাতে করো দয়ায় ভরপুর আমারে। (আমিন)
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন