সেদিন বিকেলের আলোটা ছিলো অচেনা,
হাওয়ার মাঝে মিশে ছিলো তোমার পরশ।
আমি ঠিক জানতাম না কেন,
তোমায় দেখে বুকটা হঠাৎ কেপে উঠলো।
তুমি এসেছিলে খুব সাধারণ করে,
ছিলো না চোখে কোনো, সাজানো স্বপ্ন,
তবু সে চোখে ছিলো একটা গভীর শূন্যতা,
যা আমার ভিতরটাকে তছনছ করে দিয়েছিলো।
একটা চুলের ঝাঁকুনি, নিঃশব্দ হেসে তাকানো,
সে কি শুধু দেখা ছিলো?
না কি ছিলো কোনো অপ্রতিরোধ্য মায়া?
যা আজ নতুন করে জেগে উঠলো।
আমি চুপচাপ তাকিয়ে ছিলাম,
তোমার চলে যাওয়া পায়ের শব্দ শুনছিলাম।
হলো একটা নতুন সম্পর্কের জন্ম,
যার নাম তখনো জানা হয়নি।
প্রথম দেখা বলে কিছু বলাও হয়নি ,
মনের মাঝেই রয়ে গেল, না পাওয়া আলিঙ্গন।
তুমি চলে গেলে, কিন্তু রেখে গেলে,
একটা কবিতা-যার প্রতিটি লাইন আজও আমি লিখে যাই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন