হঠাৎ করেই তোমার ছোঁয়া পেয়ে,
পাগল হয়ে আমি ছুটি কোন কাননে,
বুকের মাঝে প্রবল জোয়ার জাগে—
ভেসে যাই অনন্ত এক কল্পনার সাগরে।
নিঃশব্দ কোন এক ঢেউয়ের তালে,
অচেনা আকর্ষণ আমায় পিছু টানে।
তুমি আছো যেন বাতাসের গন্ধে,
আছো তুমি আমার প্রতিটি জাগরণে।
নীরব অভিমান কিংবা হালকা হাসি,
সব কিছুর মাঝে জড়িয়ে আছো তুমি।
অব্যক্ত অনুভূতি, কাছে পাওয়ার আশা,
সবই তো ছিল প্রকাশ না করা ভালোবাসা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন