কোন এক স্বপ্ন-কল্পনাময় অচেনা রাজ্যে,
অজানা অপেক্ষায় বসে আমি, তুমি বিহীন।
প্রার্থনা আমার, এসো হৃদয়ের ঠিকানায়,
করে দাও,জীবনটা আমার পুরো রঙিন।
ফিরে পাবে অপেক্ষায় জড়ানো প্রতিদিন,
পূরণ হবে অপেক্ষায় হারানো কিছু ঋণ।
কোন একদিন অবাক করে এসে কাছাকাছি,
দেখো, তোমার কল্পনায় প্রাণ ভরিয়ে রেখেছি।
একই ভাবে ভালোবেসে, একই মনে আছি,
অদৃশ্যে দুটি হৃদয়ের অনেক বেশি কাছাকাছি।
যদি খুঁজে পাও আমার সেই ঠিকানা,
আর কোনদিন তা হারাতে দিয়ো না।
কিছু না বলতেই চিনে নিও আমার মন,
প্রকাশ না হতেই বুঝে নিও এ নয়ন।
যদি আমায় তখন বুঝতে না পারো,
তবুও সব বুঝে নেয়ার ভানটুকু করো।
ভালোবেসেই বারে বারে আসবো তোমার কাছে,
ভালোবেসেই আজীবন পাশে থাকার প্রাপ্য আমার আছে।
যদি কখনো আর নাইবা চাও আমায় তোমার হৃদয়ে,
সে স্নিগ্ধ হাঁসিটা রেখে যেও, একবার মুখপানে চেয়ে।
ভাগ্যের শিকল যদি বিপরীতে দুজনকে টানে,
তবুও জেনো তুমি রবে হৃদয় গভীরে আমার জীবনে।
তোমাকে দেবার মত মন ছাড়া কিছু নেই আমার,
তোমাকে ভালোবাসা ছাড়া নেই কোন দেবার বিশেষ উপহার।
শুধু জেনো, কোনদিন আমি হারিয়ে গেলেও,
হারিয়ে যাবে না তোমার মাঝে আমার নিঃশ্বাস।
আমার সবটুকু আশ্বাস ফুরিয়ে গেলেও,
ফুরিয়ে যাবে না, তোমাকে ভালোবাসার বিশ্বাস।
স্বপ্ন-কল্পনার সেই প্রেম, ভালোবাসার মত,
সেই জমাট বাঁধা আবেগ, অনুভূতি যত
তোমাতেই রেখেছি, তোমাতেই সাজিয়েছি,
আমার ভালোবাসার অনন্তে, তোমারি অজান্তে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন