নিশিথে চাঁদের আলোয় ভিজে মোর,
তোমার মুখটিই শুধু যে মনে পড়ে।
অজস্র কথার কোন এক বনে তুমি হলে,
আমার মনে কল্পনার রাজ্যের মহারাণী।
তোমায় দেখি আমি গোধূলির কোন বিকেলে,
আর কোকিলের কুহু কুহু ডাকা সকালে,
আছো তুমি দূরের কোন অচেনা সুরে,
নজরুলের ধ্রুপদ মাতাল করা গানে ।
জন্মে জন্মে যদি আমি ফিরে আসি,
তবুও তুমি থেকো পাশে ওগো প্রিয়শিনী।
শান্ত নদীর মতো রাখবো তোমায় যতনে,
হৃদয়ে মোর ভালোবাসার কোন ঘর বানিয়ে।
তোমার ছায়া, তোমার মায়া, যায় না ছোঁয়া,
তবুও তুমি থাকো মনে, প্রাণবন্ত হয়ে সদা,
তোমার এ ভালোবাসা যেন থেমে না যায়,
বয়ে চলে আমার মনে অনন্তকাল ধরে,
ভালোবাসার এক অমর কীর্তি হয়ে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন