তোমাকে দেখার অনেক ইচ্ছা ছিল,
সেই ইচ্ছা শুধু আজ, ইচ্ছায় থেকে গেল।
ভেবেছিলাম-সাহস করে বলে দেব,
আমি তোমাকে দেখতে চাই,
তোমার চোখে হারাতে চাই ,
তোমার হাসিতে ভিজে যেতে চাই।
কিন্তু হঠাৎ কোন এক কালবৈশাখী ঝড়,
সব স্বপ্ন, সব ইচ্ছা-লন্ডভন্ড করে দিল।
তোমার পথ মুছে গেল ধুলোর ধোঁয়ায়,
আমার কণ্ঠ রুদ্ধ হলো অশ্রুর ছোঁয়ায়।
ইচ্ছেরা আজ নির্বাক,
প্রেমটা নিঃশব্দে হেঁটে ব্যথার পথ ধরেছে।
তুমি হয়তো জানো,
তোমাকে না দেখেই ভালোবেসে ফেলেছিলাম অবিরত।
কিন্তু হায় কপাল আমার,
তোমাকে দেখার ইচ্ছা অপূর্ণই থেকে গেল।
সময় হয়তো থেমে যাবে একদিন,
তবু তোমার মুখখানি দেখা হবে না,
আর কোনদিন।
এই কথাটি বুকের ভিতর পাথর হয়ে বসছে।
আর এখন আমি কি ভাবি জানো?
তোমাকে দেখার ইচ্ছা অপূর্ণই থাক।
বিধাতা যদি কোনদিন চায়,
তবে সেদিন আমার এই অপূর্ণ ইচ্ছা
পূর্ণ হবে।
আর যদি বিধাতা না চাই তবে,
তোমাকে দেখার ইচ্ছা অপূর্ণই থেকে যাবে চিরকাল।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন