ভালোবাসার শেষ প্রার্থনা
আল-আমিন রানা
আমি তাকে ভালোবেসে দিয়েছি সব ক্ষমার দান,
অতীতের সব দাগ মুছে করেছি নতুন প্রাণ।
তার চোখের জল মুছে নিয়েছি নিজের বুকে,
অপমান ঢেকেছি হেসে নীরবতার সুখে।
সে বারবার ভেঙেছে আমার বিশ্বাসের দর্পণ,
তবুও বলেছি—ফিরে এসো, ভেঙো না মনের বন্ধন।
পাপের আঁধারে হারিয়ে গেলে আমি প্রার্থনা করেছি,
“আল্লাহ, তাকে মাফ করে দিন, পবিত্র করে দিন।”
আজও বুকের ভেতর ভালোবাসা মরে নাই,
তবুও মন প্রশ্ন করে—এ কিসের পথচলা ভাই?
ভালোবাসা যদি হয় শুধু কাঁটার শিকল,
তবে কি বাঁচা যায়? নাকি ছেড়ে দিতে হবে সবকিছু একদিন একে একে নিঃশব্দে…
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন