বিশ্বাসেই প্রেম হয়
(সনেট)
আল-আমিন রানা
যার প্রেম ধরে রাখি মোর এই মনে,
সতত তাহার কথা ভাবি নিরিবিলি,
দৈবাদেশে আঁখি থাকে জেগে ক্ষণে-ক্ষণে,
স্বপ্নেতে সে আমায় ডাকো নিশি গোপনে।
এ মায়ার মন্ত্রধ্বনি তব কলকল,
অপেক্ষা মম শুধু তব সুরের তরে,
বহু মেয়ে দেখেছি ঘুরে দেশে-বিদেশে,
কোথও তুমি নেই সেই তাদের ভিড়ে।
নভ-র মেঘ সরিয়ে সন্ধ্যাতারা জাগে,
ক্ষন পরে নীল আকাশ ডাকবে তোমা
খুঁজবো তোমায় সদা নীরব নিশায়।
শিরীন সুরে পাখি মধুর গান গায়,
নিশিতে যখন লোকে ঘুমে ক্লান্ত থাকে,
প্রেমের সে ঘুড়ি আসবে সুতোর টানে
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন