সোনার দেশ দেখব আমি
দেখব রুপের দেশ
কোথা থেকে শুরু সেটা
কোথায় হইল শেষ।
সোনার ধান সোনার গান
সোনার ফসল পাট
খাঁটি সোনাই বাঁধা
পদ্মা,মেঘনা,যমুনা নদীর ঘাট।
শরৎকালে কাশ পাবে
পাবে,পলি মাটি
যেই,মাটিতে ফসল ফলে
সোনার চেয়েও খাঁটি।
খাঁটি,খাঁটি অধিক খাঁটি
আমার দেশের মাটি
সোনার চেয়েও বেশি খাঁটি
সবুজ শ্যামল পাটি।
অপরূপ এক দৃশ্যে ভরা
খাঁটি সোনার দেশ
সে,যে আমার প্রাণপ্রিয়
সোনার বাংলাদেশ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন