সৃষ্টি থেকেই স্রষ্টা তোমায়
নত শিরে করি ভক্তি
মোদের তুমি, দাওগো খোদা
জ্ঞান, বিদ্যা, বুদ্ধিশক্তি।
তোমার পথে, সঠিক মতে
চলতে যেন পারি
গোনাগার বান্দা তোমার
দিওনা মোদের ছাড়ি।
রহম কর, ওগো মালিক
চালাও সঠিক পথে
বিচার দিনে করিও ক্ষমা
রেখ শহীদের সাথে।
নবীর সুন্নত বুকে নিয়ে
বাঁচি যেন আজীবন
নিষ্পাপ না করে মোদের
তুমি দিও না মরণ।
পাপিষ্ট বান্দা করেছি ভুল
তুলেছি দুই হাত
তুমি রহিম করো কবুল
মোদের মোনাজাত।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন