সাঁজানো গোছানো স্বপ্নগুলো
ভাঙিয়া দিলে নিমিষে তুমি ,
ভাঙা স্বপন নিয়ে ঘুরে বেড়াই-
উন্মাদ হয়ে পাগল আমি।
তোমার চোখের চাহুনি মোর
ভাসে দোলে আমার চোখে,
ছাড়িয়া যাওয়ার পরও দেখো-
বারেবারে স্মৃতি টানে।
নিশুত রাতে নিশি রাতে
নির্জনেতে দুজন মোরা;
বলিতাম মন-কথা,
ময়ুর পাখির পেখম দিয়ে
দিতাম গলে পড়িয়ে মালা।
ছিলে তুমি প্রেয়সী মোর
ছিলাম আমি তোমার সখা,
সুখে ভরা- রাত-দিন সারা-
যায় কী এত সহজে ভুলা।
গোপনে বিরহের জালায়
বেড়োয় কলজা থেকে গন্ধ,
আমার ধোঁকা দেয়ার ফলে;
তুমি এদিন না হয় সেদিন ;
কাঁদিয়া হবে অন্ধ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন