মনদুয়ারীর আকুল আশা
পেতে নবীন ভালোবাসা
অসীম নদীর তরী বেয়ে
উদয় ওপার কুল-
পায়রা পাখির ঢানার ভরে
উড়ে ব্যকুল নিত্য নিয়ে
হৃদয় কথা বলতে খুঁজে
মনের মতোন ফুল।
গহীন কথা হয়নি বলা
গোপন ব্যথা যায় কি ভুলা?
মনদোয়ারী পাইলে তাকে
খুলবে মনের রাজ-
সুখের দুঃখের গল্প হবে
মনের ব্যথা যাইবে উড়ে
বলবে সে যে ভালোবাসি
ফুলের রাণী পুষ্পরাজ।
বেলি ফুলের মালা দিবে
হাসনা-হেনার সুবাস পাবে
ময়ূর পাখির পলক বেঁধে
দিবে খোপার চুল-
বাদলা দিনে গগণ পানে
গর্জে আকাশ নরম সুরে
মেঘের তলে ভিজছে দুজন
নাচে কানের দোল।
মনদুয়ারী পাইলো তাকে
পূর্ণ তাহার কুল,
সব দুয়ারীর ভাগ্যে জুটুক
মনের মতন ফুল।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন