মন প্রগাঢ়ে জমাট বাঁধা
সহস্র কথন,
বন্ধি করে আগলে আমি
রেখেছি যতন।
বলা তাকে হয়নি কভু
আমার মনের কথা,
তাহার তরে রেখেছি ভরে
মায়ার উদধিতা।
কোন বন্দরে লুকিয়ে তুমি
হে গো প্রেয়সী?
অপেক্ষাতে ক্ষণ ও প্রহর
তোমার জন্য গুনি।
মোদের জন্য গড়ে রেখেছি
পায়রা পাখির বাসা,
না চিনেও তোমার জন্য
কত ভালোবাসা।
দিলের ভিতর শুনি শুধু
একটি যে বাণী,
অপরিচিত প্রজাপতি
অনেক ভালোবাসি।
যবে পর্যন্ত পাই না তোমায়
প্রেম কাব্য লিখবো,
না বলা কথা গুলা
মোর কবিতায় আঁকবো।
বার্তাগুলো যখন পাবে
ওগো আমার পাখি,
প্রেমের বাঁধন গড়তে দুজন
দিয়ো মোরে চিটি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন