অচেনা কোনো এক দেশে
চলো যায় আমরা সবাই
সেখানে গিয়ে মনের সুখে
বসত গড়ি নদীর তীরে।
অচেনা কোনো এক দেশে
আছে পাখি হাজার হাজার
লাল নীল সাদা হলুদ
উড়ে যায় ডানা মেলে।
অচেনা কোনো এক দেশে
জলের বুকে শালুক ফোটে
মাঠের ধূলো ভরা পথে
দেখা যায় ধানের সোনার খেত।
অচেনা কোনো এক দেশে
ঝরছে পাতা টপাটপ,
ডাকে ফাগুন হাত বাড়িয়ে
নীল আকাশের মেঘ হয়ে।
অচেনা কোনো এক দেশে
ঘাসের উপর শিশির জমে,
পাহাড়ের উঁচু সীমা থেকে
দেখা যায় বিশ্ব ভুবন।
অচেনা কোনো এক দেশে
জোনাকির আলো চোখে জমে
অন্ধকার রাত্রি এসে
ভয়ে চলে যায় দূরে।
অচেনা কোনো এক দেশে
মৃদু বাতাস বয় দিবারাত্রে
মনের সব জমা ব্যথা
নিয়ে যায় প্রজাপতি এসে।
অচেনা কোনো এক দেশে
সাদা গোলাপের পাপড়ি
লিখে যায় মনের কথা
গ্রীষ্মের ভরা দুপুরে।।
০৪/০৫/২১
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন