আমার হৃদয়ে ঈশ্বরের ঘর বানিয়ে
রাখতে চাই প্রদীপের শিখা
মোমের ঝরা গরম মোমে
গড়তে চাই ঈশ্বরের মূর্তি।
মাটি যেন ক্রন্দনরত
পৃথিবী কাঁপছে থরথর
মেঘ মাটি বৃষ্টি
অঝোরে ঝরে যাচ্ছে।
কোন আলো পড়লো ভুবনে
কিছুই তো দেখা যায় না!
শুধুই ধ্বংসের খেলা
প্রান্তরের ঘাসে অনাবিল রেণুতে।
ঝিরঝিরে বৃষ্টি পড়ছে
আমার চোখের আলোতে
পাতা হয়েছে নীল
ময়ূরের সুন্দর পালকে।
হৃদয়ের কপাটে
ধাক্কা দেয় শীতল বাতাস
প্রবেশ করে আমার হৃদয়ে
হাজার হাজার প্রশ্ন নিয়ে।
এই মাটি আমার দেশ
সাগর আমার শিরার রক্ত
নদী হয়ে বয়ে যায় ভুবনে
আশমানের দিকে তাকিয়ে।।
০২/০৫/২১
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন