মনে আছে সেই বৃষ্টির দিন
যে বৃষ্টির দিনে ঝরে পড়েছিল
আমার চোখের জমানো অশ্রু;
আমি বৃষ্টিতে হাঁটছিলাম
যাতে আমার অশ্রু
কেউ দেখতে না পাই।
সেদিনের বৃষ্টি ও জানতো
আমার হৃদয়ের কথা
যে কথা দীর্ঘদিনের পুরানো।
আমি মেঘে মেঘে চিএ আঁকি
এ হৃদয়ের ব্যথার কাহিনীর,
তুলে ধরি অতীত স্মৃতি।
বৃষ্টির জলকে আমি ভালোবেসেছিলাম
শহরের রাস্তায় রাস্তায়
বেদনাদায়ক চিঠির পাতা হয়ে।
আমার মনের জানালার কপাট
বন্ধ ছিলো কয়েক যুগ
আজ আমি উড়ো বাতাসের সাথে
এক যুগান্তকারী জাজ্বল্যমান
ক্যানভাসের পেন্সিলে ছবি আঁকি সেখানে।
অন্তরের জরাজীর্ণ বেদনার পাতা
ভেসে গিয়েছিল সেদিনের বৃষ্টি এসে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন