বিস্ময় জাগে মনে
বিস্ময় জাগে মনে,
কিভাবে তোমার শোক বাণীর চরণে
হে আমার মন-
অর্পিল যাতনাময় জীবন-মরণ।
বুঝবে না কেউ-
কি বিপুল বেদনার ঢেউ
বয়ে চলি একা-
হৃদয় ছিন্ন করে যেত যদি দেখা-
তবে দেখা যেত মৃতপ্রায় স্বপ্নের লাশ-
আঁধারে ঢেকেছে মুখ; হয়নি প্রকাশ।
বিস্ময় জাগে মনে,
কেন যে তোমার চোখ আজও অকারনে
হে আমার মন-
দুঃসহ আশায় খোঁজে আলোর ভবন।
পৃথিবীতে আজ
স্বার্থহীন সঙ্গী হতে সবাই নারাজ-
স্বজন, বন্ধুবর কিংবা প্রবীণ
দেখিনি কাউকে আজও মুখোশ বিহীন-
কেটেছে অনেকদিন; অপরাহ্ণের আলো-
ম্লান হলো কুয়াশায়; আঁধার ঘনালো;
রাতভর বাণীহীন পথ হেঁটে তাই
আমার আমিতে আমি ফিরে যেতে চাই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন