জীবন নামক পথের পাশে
হাঁটছি আমি একাধারে
নিত্যনতুন স্বপ্ন নিয়ে
সাজাই আকাশ মুক্তা দিয়ে
জীবন যত জটিল হবে
ভরসা আমার বৃদ্ধি পাবে
অন্ধকার রাতের শেষে
ভোরের আলো ফিরে আসে
কষ্ট যখন পাহাড় ছুবে
সুখ তখন ধরা দিবে
হতাশা যখন আকাশ ঘিরে
বৃষ্টি তখন, ঝরবে পড়ে
বিপদ যখন আসবে তেড়ে
শক্ত হাতে দিব ঠেলে
জীবন নামক নদীর তীরে
বাইব নোঙর, মাঝি হয়ে
পথগুলো সব পাড়ি দিয়ে
যাব আমি খোদার কাছে
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন